About Us
About Us

সম্মানিত সূধী, আসসালামু আলাইকুম।

মানুষ সৃষ্টির শুরু থেকেই নিজেকে প্রকাশ করতে চায়—এটি তার একটি সহজাত প্রবৃত্তি। শিশুর এই প্রকাশভঙ্গি ও সম্ভাবনাকে সঠিক পথে পরিচালিত করতে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে একটি শক্ত ভিত্তি গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ভিত্তির উপরই গড়ে ওঠে একটি সন্তানের ভবিষ্যৎ জীবন। আর সেই শক্ত ভিত নির্মাণে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম।

এই লক্ষ্যকে সামনে রেখে এডুটেক নেক্সটজেন স্কুল, ঠিকানা: ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা, কোমলমতি শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, নিরাপদ ও অনুপ্রেরণামূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করে যাচ্ছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সহজাত মেধা, সৃজনশীলতা ও ইচ্ছাশক্তির বিকাশে সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমরা তাদের প্রস্তুত করছি আগামী দিনের জন্য।

ধর্মীয় ও নৈতিক শিক্ষার মূল্যবোধ ধারণ করে, বিজ্ঞানভিত্তিক ও যুগোপযোগী ডিজিটাল শিক্ষা পদ্ধতির মাধ্যমে এডুটেক নেক্সটজেন স্কুল পরিচালিত হচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিশ্লেষণী ক্ষমতা এবং বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতা গড়ে তোলাই আমাদের শিক্ষা দর্শনের মূল ভিত্তি।

আমাদের লক্ষ্য কেবল ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থী তৈরি করা নয়; বরং একজন নৈতিকভাবে আদর্শবান, সৎ, আত্মবিশ্বাসী ও মানবিক মূল্যবোধসম্পন্ন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলা। শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা বিকাশে আমরা একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থায় বিশ্বাসী।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, অভিভাবক, শিক্ষক ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি শিক্ষাপ্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারে। সকলের আন্তরিক সহযোগিতা, সমর্থন ও দোয়ায় এডুটেক নেক্সটজেন স্কুল ভবিষ্যতে একটি আদর্শ ও উদাহরণমূলক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে—এই আমাদের প্রত্যাশা।

আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।

Follow Us @Facebook
Visitor Info
100
as on 17 Sep, 2026 08:34 AM
Learn More & Connect with us
  EduTech NextGen School
©EduTech-SoftwarePlanet